1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার ​মোংলা সফরকালে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ​করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার মোংলাবাসীর দাবী সমুহ প্রধানমন্ত্রীর কাছে মোংলা নদীতে সেতু, বিমানবন্দর চালুসহ ৪ দফা জোর দাবী জানান উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি মামুনুল হকের উপস্থিতিতে লাখো মানুষের ঢল ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের উদ্যোগে ইসলামী সম্মেলন রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ মানবতার দস্তরখানা, রূপগঞ্জে সপ্তাহে তিন দিন বিনামূল্যে খাবার পান ২০০ মানুষ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড, এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মাহফুজুর রহমান খোরশেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মাহফুজুর রহমান খোরশেদ রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকায় মাহনা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাড়ি থেকে ভুলতা বাজারের উদ্দেশে বের হন। বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় তিনি ভুলতা ইউনিয়নের ভুলতা বাজারের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মাহফুজুর রহমান খোরশেদ (৪০), আল-আমিন ভূঁইয়া (৩৫), সৈয়দ রায়হান মোস্তাক (৩৬) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তার পথরোধ করে। অভিযুক্তদের হাতে দা, লোহার রড, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। কারণ জানতে চাইলে বিবাদীরা তাকে জোরপূর্বক একটি অটো গাড়িতে তুলে গোলাকান্দাইল প্রাইমারি স্কুলের পাশে এক ব্যক্তির দোকানে আটকে রেখে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে বিবাদীরা রফিকুল ইসলামের নিকট থেকে জোরপূর্বক ৯টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। স্বাক্ষর নেওয়ার পর বিবাদীরা তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে সুযোগ পেলে তোকে ও তোর পরিবারের যে কাউকে জীবনে শেষ করে ফেলব।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা এবং আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা কারে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা চাচ্ছেন।

রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অভিযুক্ত মাহফুজুর রহমান খোরশেদ বলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিদেশি আমি তার কাছ থেকে টাকা পাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখঃ ২২.১০.২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com