1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪ ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থান—দেশের তিন ঐতিহাসিক অর্জনের ট্রফিই বিএনপির ঘরে: মীর শাহে আলম রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত কক্সবাজার গণপূর্ত বিভাগের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহবান শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর তা গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার ​মোংলা সফরকালে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ​করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহবান

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাংলাদেশ, বিশেষত কক্সবাজার, বহুমুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের অবসান ঘটিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় তাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দীর্ঘস্থায়ী এ সঙ্কট কক্সবাজারসহ দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে পুনরায় বাস্তুচ্যুতির ঝুঁকি এড়াতে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী। বিশেষ আলোচক ছিলেন, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাহমত সালাম, বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, হাশেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, বিশিষ্ট আইনজীবী এড. নিজামুল হক, কক্সবাজার জেলা প্রেস ক্লাব সভাপতি বেলাল তৌহিদ, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
এছাড়াও বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক আবুল কাসেম, খুরুশকুল তা’লিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আবু মুসা, হেফাজতে ইসলাম নেতা মাওলানা খালেদ সাইফী, মাওলানা শুয়াইবুল মতিন, মাওলানা ফরিদুল হক, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা জেএইচএম ইউনুস, মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, মাওলানা আব্বাস মুসা, হাফেজ মুহাম্মদ সালেম, মাওলানা হাফেজ ফয়সাল, সাংবাদিক ইমাম খাইর, লেখক হাফেজ সাইফুল ইসলাম,কক্সবাজার প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুফতি ইউছুফ মক্কী, ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, মাওলানা হাফেজ আতাউর রহমান, মাওলানা শহীদুল্লাহ, প্রচার পত্রের নির্বাহী সম্পাদক মুহিউদ্দিন খান, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মোরশেদ হোসাইন জামিল, ছাত্রনেতা শাহেদ হোসাইন, আব্দুল্লাহ মাহমুদসহ প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা রোহিঙ্গা সংকটের প্রভাবে কক্সবাজারের পরিবেশ, বনভূমি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক পাচার, অপহরণ, মানবপাচার, সহিংসতা ও ধর্মান্তরকরণসহ অন্যান্য অপরাধের ঝুঁকি মোকাবিলায় কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com