বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, নিজস্ব প্রতিবেদক)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির আল-ফারাবিকে আহবায়ক, সাদ্দাম হোসেনকে সদস্য সচিব ও সুমন আহমেদকে মুখ্য সংগঠক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
রোববার (২৫অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক জাহিদুল হক ও সদস্য সচিব ইমন মালুম এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক- সালমান ফারসি, মো: ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব- আলী আকবর হিরা, সিনিয়র সংগঠক- জিসান আহমেদ ও দপ্তর- আশরাফুল ইসলাম। আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
তারিখঃ২৫/১০/২৬ইং