1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে –মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ​পানগুছি নদীর ভয়াল থাবা: মোরেলগঞ্জে শত শত মানুষ গৃহহীন, ঝুঁকিতে মানবেতর জীবন ​ ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে আলপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম রূপগঞ্জে যানজট থেকে স্বস্তি: ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর যুবদলের উদ্যোগে আলপনা ও পরিচ্ছন্নতা ডাকাতির কাজে ববহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করলো কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ

রূপগঞ্জে যানজট থেকে স্বস্তি: ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর যুবদলের উদ্যোগে আলপনা ও পরিচ্ছন্নতা

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া অংশে দীর্ঘদিনের যানজট থেকে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে দিনভর মহাসড়কে পরিচ্ছন্নতা ও আলপনা আঁকার কাজ চলছে।

জানা যায়, গত ১৩ অক্টোবর ভুলতা স্কুল অ্যান্ড কলেজ থেকে গোলাকান্দাইল-সাওঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে ১০০০ এর বেশি অবৈধ দোকান, হকার ও পরিবহন স্ট্যান্ড উচ্ছেদ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ উপজেলা প্রশাসন। গোলাকান্দাইল মসজিদ প্লাজা থেকে রেডওয়ান টাওয়ার পর্যন্ত ফুটপাত দখল করে দোকান বসায় পথচারীরা মূল সড়কে হাঁটতো, এতে যানজট হতো।

উচ্ছেদের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে ১ কিলোমিটার যেতে ১ ঘণ্টা লাগতো, এখন ১০ মিনিটেই পার হওয়া যাচ্ছে। তবে নিয়মিত তদারকি না করলে আবার দখল হওয়ার শঙ্কা আছে।

আজকের কর্মসূচির নেতৃত্বে আছেন উপজেলা যুবদল নেতা কামাল হোসেন ও সালাহউদ্দিন দেওয়ান। তারা বলেন, এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়তে সড়ক দৃষ্টিনন্দন করা হচ্ছে। উচ্ছেদ হওয়া দেড় হাজার হকারকে গাউছিয়া মার্কেটের পাশে পুনর্বাসন করা হয়েছে।
ট্রাক চালক সিয়াম মিয়া বলেন, এমন থাকলে কোন সমস্যাই হবে না। সময়মত মালামাল পৌছাতে পারব। এতে উৎপাদনের চাকা দ্রুত ঘুরবে।

পথচারী নাজনিন সুলতানা বলেন, যানজটের কারনে ফুটপাত দিয়া হাটাই যেত না। এখন অনায়েসেই তা করা যাচ্ছে। কেনাকাটা করে সময়মত বাড়ি ফিরতে পারছি। কোন টেনশনও নাই। এখন দেখার বিষয কত দিন এমন থাকে। না আবার দখল হয়ে যায় ফুটপাত।

অন্যদিকে গত শনিবার মৈকুলীতে বি-ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে পরে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা প্রশাসন এস এম আব্দুল্লা বিন শফিক জানিয়েছে, ৪০ জন স্বেচ্ছাসেবী মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com