1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব ও করণীয়বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাংচুর, টাকা লুট দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে –মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ​পানগুছি নদীর ভয়াল থাবা: মোরেলগঞ্জে শত শত মানুষ গৃহহীন, ঝুঁকিতে মানবেতর জীবন ​ ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে আলপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম

বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)

বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। এহেন অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার প্রেক্ষাপটে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ এবং নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
মঙ্গলবার (২৭অক্টোবর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এই জরুরি সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। সভায় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এস এম রাজ, সহ সাদারন সম্পাদক মোঃ ইয়ামিন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আলী আকবার টুটুল, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবুল, মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা বলেন, একজন পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আলী আকবর টুটুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজ ও মুক্তবুদ্ধির চর্চার ওপর সরাসরি আঘাত। এ ধরনের চরিত্রহননমূলক কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
​জরুরি সভা থেকে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় বাগেরহাটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com