1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
​মোংলায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ​ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন, রূপগঞ্জের পূর্বাচলে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই কল্যাণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি — ডা. বিটু ​মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি আগুন সন্ত্রাসীরা আবার তান্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ফোকলা করে জাতিকে নিঃস্ব করে পালিয়ে গেছে– সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৯-১১-২০২৬ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়

কল্যাণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি — ডা. বিটু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

কল্যাণমুখী ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মনোজাগতিক পরিবর্তন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘কার্ডিয়াক পুনর্বাসন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বিটু বলেন, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে এটিই সর্বোচ্চ বরাদ্দ। স্বাস্থ্য খাতে এ ধরনের বিনিয়োগ একটি জনকল্যাণমুখী, মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবাকে শুধু রোগ নিরাময়কেন্দ্রিক রাখলে চলবে না; রোগ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির ওপরও সমান গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে গিয়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জনগণকে সচেতন করবেন।”

পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটির সদস্যসচিব অধ্যাপক ডা. এ এফ খবীরউদ্দিন আহমেদ।

ডা. মো. মাহবুবুল আলম সুমনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম আহসান জুয়েল ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম; ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বদর উদ্দিন এবং নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ সাইফুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. জহিরুল হক, ডা. মীর নূর-উস সাদ, ডা. মো. মাহমুদুল হক রিপন, ডা. মো. মাহমুদুর রহমান নোমান, ডা. মো. ওয়াসিম, ডা. মো. মিজানুর রহমান, অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, অধ্যাপক ডা. শফিকুর রহমান পাটওয়ারী, অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আনিসুল গনি খান নাইট, অধ্যাপক ডা. মো. সোমায়মান তানভীর, অধ্যাপক ডা. এস এম শরীফউদ্দীন পাঠান, অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মো. সামিউর রহমান শাহ এবং ডা. সুমন কুমার সাহা।

উল্লেখ্য, বৈজ্ঞানিক সেমিনার শুরুর পূর্বে “বিশ্ব হার্ট দিবস ২০২৬” উপলক্ষে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

১০ নভেম্বর, ২০২৬, মঙ্গলবার |
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ |

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com