1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
​মোংলায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ​ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন, রূপগঞ্জের পূর্বাচলে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই কল্যাণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি — ডা. বিটু ​মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি আগুন সন্ত্রাসীরা আবার তান্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ফোকলা করে জাতিকে নিঃস্ব করে পালিয়ে গেছে– সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৯-১১-২০২৬ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন, রূপগঞ্জের পূর্বাচলে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ শহরের শিমুলিয়া বাজার এলাকায় টুরিস্ট ঘাটে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১০ নভেম্বর ভোররাতে এ আগুনের ঘটনায় রেস্টুরেন্টের ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী মালিকপক্ষের।

‎রেস্টুরেন্টের মালিক উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, আজ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তে মহামান্য রাষ্ট্রপতির আগমন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষেধাজ্ঞায় রাজউক মাঠে একটি ফুটবল খেলার আয়োজন বন্ধ করে দেয়। এতে আমার প্রতি একটি পক্ষ ক্ষিপ্ত ছিলো।

ধারনা করছি আজ ভোররাতে তারাই আগুন দিয়ে আমাকে ক্ষতিগ্রস্থ করতে চাচ্ছে। তাই পূর্ব থেকে রাজনৈতিক শত্রুতার জেরে হাইব্রিড বিএনপির নামের কেউ আমার ক্ষতি করছে। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করেছে৷

এরআগে সকালে পূর্বাচল ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে আমার ১২ লক্ষাধিক টাকার মালামালসহ ১৫ লাখ টাকার ক্ষতি করেছে৷ এ বিষয়ে সিসিটিভিসহ পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

‎রেস্টুরেন্ট পরিচালক জুয়েল বলেন, আজ ভোরে কে বা কাহারা আগুন দিয়ে সব পুড়িয়ে দেয়। বিদ্যুৎ বা গ্যাস সিলিন্ডার নয়, পরিকল্পিত আগুনেই পুড়েছে সব।

রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com