বিশেষ সংবাদ :
নিজস্ব প্রতিবেদক, মোংলা (বাগেরহাট): এম এ হান্নান
বাগেরহাটের মোংলায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর আয়োজনে এবং ফিশনেট (FISHNET) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বলেন, উপকূলীয় এলাকার সামুদ্রিক প্রতিবেশ রক্ষা এবং মৎস্য সম্পদ রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর সঠিক সমন্বয় অত্যন্ত জরুরি।
কর্মশালায় জানানো হয়, ‘ফিশনেট’ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, সরকারি নীতিমালা এবং মৎস্য আইন ও বিধিবিধানের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এছাড়া টেকসই আবাসের জন্য মৎস্যজীবীদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের মোংলা উপজেলা সহকারী ভূমি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, ওর্থীতা হাওলাদার কৃষি কর্মকর্তা পিযুষ মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম ওবিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার মৎস্যজীবী ও কৃষকরা উপস্থিত ছিলেন।