1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১৫-১১-২০২৬ খ্রি.) ৩ টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ: পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত গাজীপুরে নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি’র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরবর্তীতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এদিন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তাঁর রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্হতা এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

১৫ নভেম্বর, ২০২৬ |
কন্টিনেন্টাল হাসপাতাল, ঢাকা |

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com