1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ: পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত গাজীপুরে নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মোঃ রুহুল আমিন (৩৫) হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না ফুলবাড়ী থানার পুলিশ। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গুচ্ছগ্রামের মৃত্যু খলিল উদ্দিন এর পুত্র মোঃ শফিকুল ইসলাম এর ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২৯/১০/২০২৬ ইং তারিখে গরুর চুরির ঘটনাকে কেন্দ্র করে নিঅপরাধ মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ রহুল আমিনকে সন্দেহ করে একই গ্রামের মোঃ জহুরুল হক (৫৫) পিতা-মৃতঃ আবুল হোসেন, মোঃ সামছুল ইসলাম (৬০), পিতা-মৃতঃ ইসমাইল, মোঃ সারেজুল ইসলাম (৩৬), পিতা-মৃতঃ আবুল হোসেন, মোঃ সাবু (২৫), পিতা-মোঃ বাতাসু, মোঃ মেহেদি হাসান (২৫), পিতা-মোঃ সামিউল মুন্সি ও মোঃ মাহামুদ মন্ডল (২৫), পিতা-মোঃ আরশাদ আলী ও অজ্ঞাত আরও ৭/৮ জন।
গত ৩০/১০/২০২৬ ইং তারিখে সকাল সাড়ে ৮ টায় অম্রবাড়ী গ্রামের প্রিন্সিপালের মোড়ে মোঃ রিয়াজুলের মুদি দোকানের সামনে মোঃ শফিকুল ইসলামের ভাতিজা মোঃ খোরশেদকে একা পেয়ে উল্লেখ্য ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে মারপিট করে মারাত্বকভাবে আহত করে। ঐ সময় স্থানীয় লোকজন ও তার আত্নীয় স্বজন উদ্ধার করে তাকে ভ্যান যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে তার শারীরিক অবস্থায় অবনতি ঘটলে ঐ দিনে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত্রী সাড়ে ১০ টায় মোঃ রুহুল আমিন মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় মোঃ শফিকুল ইসলামে পুত্র মোঃ রুহুল আমিন হত্যায় জড়িত ৬ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় গত ০১/১১/২০২৬ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নংঃ ০১, তারিখ: ০১/১১/২০২৬ ইং,
ধারা: ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪। ফুলবাড়ী থানার পুলিশ ১৬ দিন গত হলেও অদ্যবধি হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে পারেননি।
তবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এই হত্যা মামলার একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাঁকী আসামীদেরকে গ্রেফতারে আমরা তৎপর চালাচ্ছি। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে। নিহত রুহুল আমিনের পিতা-মোঃ শফিকুল ইসলাম জানান, ১৬ দিন গত হয়ে গেল এখন পর্যন্ত অন্যান্য আসামীদেরকে পুলিশ গ্রেফতার করছে না। তিনি পুত্র হত্যার সুষ্ঠ বিচার চান।

তারিখ: ১৫.১১.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com