1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার মাহ্দী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির বৈঠক: আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো রূপগঞ্জে আবাসিক কোয়ার্টারে বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় সংলাপে অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়ার ২ সদস্যের একটি প্রতিনিধিদল ০৮-১২ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সফর করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নীতি বিষয়ক বিভাগের উত্তর ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সচিব কারেন র‌্যাডফোর্ড। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগে ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। সংলাপে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রসমূহ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এছাড়া, প্রতিনিধিদলটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। গত ০৯ নভেম্বর অস্ট্রেলিয়ান হাইকমিশনের উদ্যোগে ‘Women In Maritime Security’ ফোরামে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলটি ১০ নভেম্বর চট্টগ্রাম নৌ অঞ্চল পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম সম্পর্কে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com