1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়া ও দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে ৪০৫টি কম্বল হস্তান্তর বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কচুয়ায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক আটক এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ফুলবাড়ী উপজেলায় খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি পরিণত হচ্ছে মরণফাঁদে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি কোনো কাজ।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো বোঝার উপায় থাকছে না। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। রিকশা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের বিকল্প ছোট রাস্তা ব্যবহার করছেন।
গুরুত্বপূর্ণ এ সড়কের এমন বেহাল অবস্থায় শুধু যাতায়াতেই নয়, স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য ও অন্যান্য উৎপাদিত মালামাল বাজারে পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই এখন বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।”
গাড়িচালক ইমন রাজা বলেন, “প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করি। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত ও দেবে যাওয়ার কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হয়।”
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবেই দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা অব্যাহত রয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ, অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক এবং আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। বুধহাটা-পাইথালী সড়কের কাজও শুরু করা হবে।
তবে কবে নাগাদ এ সড়কের সংস্কারকাজ শুরু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com