1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়া ও দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে ৪০৫টি কম্বল হস্তান্তর বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কচুয়ায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক আটক এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ফুলবাড়ী উপজেলায় খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা (নরমাল ডেলিভারি) চালু করণ উপলক্ষ্যে ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নরমাল ডেলিভারি চালু করনে ফিতা কেটে উদ্ধোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এটিএম নজমুল হুদা, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, দিনাজপুর। তিনি বক্তব্যে বলেন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস এবং সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত মিডওয়াইফ দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে নিরাপদ প্রসব বৃদ্ধির লক্ষ্যে আমরা এই ইউনিয়নের কেন্দ্রটি সার্বক্ষনিক চালু রাখতে আজকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু করছি। মানুষ জাতে সেবা পায় সেই লক্ষ্যে এটিকে মডেল হিসেবে আমরা দেখতে চাই। কোনো প্রসূতি মা নরমাল ডেলিভারি করতে এসে যাতে কোনো কষ্ট না পায় সে দিকে লক্ষ রেখে আমরা কাজ করছি। আপনারা সিজারের দিকে যাবেন না। কারণ যেখানে নরমাল ডেলিভারি হওয়ার সুযোগ আছে, সেখানে কেন সিজার করবেন। আমরা আগামীতে শিশু মৃত্যুর হার কমানোর জন্য নরমাল ডেলিভারি করার সর্বাত্নক সহযোগিতা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেফশন) ডা. মো. রেজাউল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) দিনাজপুর এর মো. জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্না, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর ফার্মাসিস্ট মোঃ শফিকুর রহমান, এলুয়াড়ী ইউনিয়নের এফপিআই মোঃ মোরশেদুল আলম, টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মোসলেম উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, টেকনিক্যাল কো অর্ডিনেটর এস.আর.এইচ.আর রোজিনা বেগম। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com