1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়া ও দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে ৪০৫টি কম্বল হস্তান্তর বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কচুয়ায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক আটক এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ফুলবাড়ী উপজেলায় খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়া ও দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার): আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতি প্রদর্শিত হয়।

মহড়ায় সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশনাল সক্ষমতা, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা প্রদর্শিত হয়। এ সময় তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা বিশেষভাবে প্রতিফলিত হয়। এছাড়া, একই দিনে সেনাবাহিনী কর্তৃক দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামাদির প্রদর্শনী এবং UAV/Drone-এর পরীক্ষামূলক উড্ডয়ন ও লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া পরিচালিত হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের প্রদর্শিত দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রকৃতি ও ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের কথা উল্লেখ করেন এবং বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, বসতিপূর্ন এলাকায় জনগনের দূর্ভোগ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতি বছর স্বর্ণদ্বীপ-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। পাশাপাশি, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও এই দ্বীপে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com