1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি

এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়কত্বে নতুন মুখ

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। ফলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন আকবর আলী। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।

তাওহীদ হৃদয়, নাইম শেখ, পারভেজ ইমনদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন মূল আর রিজার্ভ দলের অংশ হয়ে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-

আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা।

রিজার্ভ হিসেবে আসরে যাবেন জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ।

ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com