1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়কত্বে নতুন মুখ

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। ফলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন আকবর আলী। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।

তাওহীদ হৃদয়, নাইম শেখ, পারভেজ ইমনদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন মূল আর রিজার্ভ দলের অংশ হয়ে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-

আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা।

রিজার্ভ হিসেবে আসরে যাবেন জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ।

ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com