1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ

  • আপডেটের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার ভিউ

বিশেষ সংবাদ:
চাঁদপুর মেঘনা নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় সাতটি অটোরিকশাসহ মোট ৪০ জনকে আটক করা হয়।

‍আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় দুস্থ ও অসহায়সহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নৌ পুলিশ জানায়, বুধবার ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ-অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, জাটকা অভিযানের দ্বিতীয় কম্বিং অভিযান শেষ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়। এছাড়া পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ নৌ থানার পুলিশ সদস্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com