1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ মাওলানা রুহুল আমিন বলেন বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর গুরুত্ব অপরিসীম বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটস দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন

ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উদ্বোধন করেছে ইরান

  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৭ বার ভিউ

বিশেষ সংবাদ:
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট আজ ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উদ্বোধন করেছে। ইরান এই প্রথম মাটির নিচে বিমান ঘাঁটি নির্মাণের কথা প্রকাশ্যে ঘোষণা করল।

ভূগর্ভস্থ এই বিমান ঘাঁটির নাম দেওয়া হয়েছে ‘ঈগল-ফোরটি ফোর’। বিমান ঘাঁটি উদ্বোধনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির পাশাপাশি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মুসাভিও উপস্থিত ছিলেন।

ইরানের সেনাবাহিনীর ভূগর্ভস্থ বিমান ঘাঁটি থেকে সব ধরণের যুদ্ধবিমান, বোমারু বিমান ও ড্রোন পরিচালনা করা যায়। এই ঘাটিতে কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার, মেরামত কেন্দ্র ও নেভিগেশন সেন্টারসহ সব ধরণের আধুনিক ব্যবস্থা রয়েছে। এই বৃহৎ ভূগর্ভস্থ ঘাঁটিতে ইরানি বিমান বাহিনীর নতুন নতুন সামরিক বিমান পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে।

বলা হচ্ছে, ইরানের বিমান বাহিনী এ পর্যন্ত এ ধরণের বেশ কয়েকটি ভূগর্ভস্থ বিমান ঘাঁটি নির্মাণ করেছে। তবে এই প্রথম এ ধরণের বিমান ঘাঁটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হলো।

ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতার প্রয়োজনে এ ধরণের ঘাঁটি নির্মাণ করছে যাতে শত্রুকে সহজেই ঘায়েল করা যায়। সাধারণত শহর থেকে দূরে বিশাল পাহাড়ের নিচে এ ধরণের ঘাঁটি নির্মাণ করা হয়।

ইরান এর আগে একাধিক ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এসব ঘাঁটিতে নানা ধরণের ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। ইরানকে বিশ্বের শীর্ষস্থানীয় ড্রোন শক্তিধর দেশ হিসেবে গণ্য করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com