1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র সমর্পণের খবর বানোয়াট: হামাস

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ‘বানোয়াট’ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে।

হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।’

হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভিত্তিহীন প্রতিবেদনগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মারদাউই তথ্য যাচাই করার এবং বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মিশরে আলোচনা হওয়ারও কথা রয়েছে। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি সশস্ত্র গোষ্ঠীটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com