1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

চবি উপ-উপাচার্য (একাডেমিক) এর কার্যালয় সংস্কারপূর্বক উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এর কার্যালয় সংস্কারপূর্বক আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বেলা ১২টায় উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। চবি উপাচার্য বলেন, কাজের জন্য সুন্দর পরিবেশের দরকার হয়। উপ-উপাচার্য (একাডেমিক) এর কার্যালয় এখন নান্দনিক লাগছে। আশা করি, এ অফিস কাজের দিক থেকেও সুন্দর, সততা ও ন্যায্যতা বজায় থাকবে। এসময় উপাচার্য সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, আমরা যেকোনো পরিবেশে কাজ করতে অভ্যস্ত। আগে এ অফিসের নানাবিধ সীমাবদ্ধতা ছিল। এখন সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপাচার্য মহোদয়, কাজের সার্বিক তত্ত্বাবধান করেছেন উপ-উপাচার্য (প্রশাসন), এছাড়া সংস্কার কাজের কমিটি ও চবি প্রকৌশল দপ্তর সহায়তা করেছেন; সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অনুভূতি ব্যক্ত করে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, উপ-উপাচার্য (একাডেমিক) কার্যালয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি অফিস। কিন্তু এখানে কনফারেন্স কক্ষসহ বেশকিছু সীমাবদ্ধতা ছিল। এরপর আমরা এটি আধুনিকায়নের উদ্যােগ গ্রহণ করি। এটি যাদের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপ-উপাচার্য (একাডেমিক) কার্যালয় সংস্কার কার্যক্রম কমিটির আহ্বায়ক ও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মুনাজাত ও দোয়া পরিচালনা করেন চবি কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, এস্টেট শাখার প্রশাসক প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ওয়ার্ডেন সুব্রত দাশ, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক ও প্রভাষক ড. আবদুর রাজ্জাকসহ শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com