বিশেষ প্রতিবেদন :
গত ০৯ নভেম্বর ২০২৫, রবিবার বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এসি-২ নাসিম শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহফুজুর রহমান, জিইউপি, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭টি দল অংশগ্রহণ করে।
Leave a Reply