1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা তোমরা সারাবিশ্বে বাংলাদেশের এ্যাম্বাসেডর হবে- তারেক রহমান ৫১ কোটি টাকায় সংস্কারের পাঁচ দিনেই বন্ধ বড়পুকুরিয়ার ৩য় ইউনিট সাতক্ষীরার আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার

‘সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ ২০২৫’ এর দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আজ ১৫ নভেম্বর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় ‘সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ ২০২৫’ এর দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান ১৫০০ ঘটিকায় জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট এর প্রথম পর্বে দেশের ৬৪টি জেলা থেকে ২০৮৯ জন সাঁতারু (১৭১০ জন বালক ও ৩৭৯ জন বালিকা) থেকে প্রাথমিকভাবে ৬৩০ জন সাঁতারু (৪৯৩ জন বালক ও ১৩৭ জন বালিকা) বাছাই করা হয়। চূড়ান্তভাবে বাছাইকৃত ৭০ জন সাঁতারু নিয়ে দীর্ঘমেয়াদী (২ বছর মেয়াদী) আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় শুরু হবে। তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাঁতারুদের আবাসন, মানসম্মত খাবার, উন্নত প্রশিক্ষণ এবং সাঁতারের সরঞ্জাম প্রদানের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পাঠদানের ব্যবস্থা করা হবে ।

প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের অ্যাথলেটে রূপান্তরই এ উদ্যোগের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতে লাল-সবুজের পতাকা তুলে ধরে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করবে এই সাঁতারুরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com