1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৫ জন

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোশাররফ মিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাকিল (১৭), নয়ন ইসলাম (২৩), সাদেক হোসেন (৩৮), আবু তালেব (৪০), মোহাম্মদ রাজীব (২৮), আব্দুল গফুর (৪০), মো অহিদ (৪০), শাহ আলম (৭০), মেহেদী হাসান ওমর (১৫), রাফসান (১৫) ও মফিজুর রহমান (৫৪)। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, প্রথমে বাজারের একটি দোকানের পেছনে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের একটি দোকান ও গ্যারেজে সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে, কিন্তু হট্টগোলের সময় গ্যারেজে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অন্তত ১৫ জন আহত হযন। আহতদের মধ্যে একজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com