1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা খালেদা জিয়ার

  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
দেশি-বিদেশি লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষ হয়েছে। ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।

বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে নেটিজেনরা নানান অনুভূতি প্রকাশ করছেন। কেউ কেউ এই জানাজাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা বলে অভিহিত করেছেন।

মুহাম্মদ আসাদুল্লাহ লিখেছেন, ‘দেশকে ভালোবাসলে দেশ তা বহুগুণে ফিরিয়ে দেয়। ছবিটা কারওয়ান বাজারের। নামাজের অনেক আগে তোলা। যদ্দুর খবর পেয়েছি মানিক মিয়া এভিনিউয়ের ঢেউ ছড়িয়ে পড়েছে শ্যামলী, আগারগাঁও, কারওয়ান বাজার, ধানমন্ডি-কলাবাগান পর্যন্ত। তিনি ছিলেন দেশনেত্রী; আজ দেশ তার জানাজায় দাঁড়িয়ে গেছে। বাংলাদেশপন্থী রাজনীতিবীদের জীবন কতটা মহিমান্বিত হতে পারে তা আমরা এগারো দিনে দুইবার দেখতে পেলাম। জীবিত সকল রাজনীতিবীদের জন্য এরচেয়ে বড় শিক্ষা আর কী হতে পারে?’

গিয়াস উদ্দিন মিয়া লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী কোটি মানুষের প্রাণের স্পন্দন প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায়।’

খালিদ সাইফুল্লাহ লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার জানাজা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। আপসহীন নেত্রীকে আল্লাহ্ জান্নাত নসিব করুক!’

মাকামে মাহমুদ লিখেছেন, ‘মহান আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে এভাবেই সর্বজনীন করেন।’

আব্দুল্লাহ লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার জানাজার দৃশ্য। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজার দৃশ্য এটি। এই দৃশ্য দেখে ঈর্ষা ভরা মন নিয়ে সবচাইতে বেশি কষ্ট পাচ্ছেন একজন, তার নাম আজ আর উল্লেখ নাই করলাম। এটি আবারো প্রমাণ হলো, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান তবে তা ঠেকানোর সাধ্য কারো নেই। আল্লাহু আকবার। আল্লাহ মরহুমাকে ক্ষমা করে দিন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com