1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

৭১ থেকে ২৪, একুশের চেতনা প্রতিটি গণআন্দোলনের প্রেরণা – মজিবুর রহমান মঞ্জু

  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত ১২টার দ্বিপ্রহরে এবি পার্টি ঢাকার জাতীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের নেতৃবৃন্দ নীরবতা পালন করেন এবং বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত সাংবাদিকদের বলেন,২১-এর চেতনায় রাষ্ট্রসংস্কার ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র। সেই লড়াই এখনো চলমান, এবং এবি পার্টি সেই সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।৭১ থেকে ২৪, একুশের চেতনা প্রতিটি গণআন্দোলনের প্রেরণা।
তিনি আরোও বলেন,২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, অধিকার ও মর্যাদার সংগ্রামের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বৈষম্য, অন্যায় ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ। ২১-এর চেতনা মানে,গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা।
জুলাই সনদ রাষ্ট্রসংস্কার, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বৈষম্যহীন সমাজ গঠনের যে রূপরেখা দিয়েছে সেটিই ২১ এর চেতনার আধুনিক বাস্তবায়ন।
তাই ২১-এর আত্মত্যাগকে অর্থবহ করতে হলে কেবল আনুষ্ঠানিকতা নয়, বাস্তব সংস্কার প্রয়োজন।
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ২১-এর চেতনার প্রকৃত প্রতিফলন সম্ভব।
তিনি আরও উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তাই ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া। এবি পার্টি সেই আদর্শ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা,আলতাফ হোসাইন শাহাদাতুল্লাহ টুটুল,স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, মহানগর দক্ষিণের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী,সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু,রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তাই ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া। এবি পার্টি সেই আদর্শ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com