1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

ঈদ উৎসব আমাদেরকে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে: ঈদের নামাজে চবি উপাচার্য

  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৯৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে সংযম, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা। এই মহিমান্বিত ঈদ উৎসব আমাদেরকে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, যা একটি জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৮.৩০টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে মাননীয় উপাচার্য এসব কথা বলেন। মাননীয় উপাচার্য পবিত্র ঈদুল ফিতর ১৪৪৭ হিজরি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ সমগ্র জাতির প্রতি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে আমাদের দায়িত্ব কেবল জ্ঞানচর্চায় সীমাবদ্ধ নয়; বরং মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমেও আমরা একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় উপাচার্য। মাননীয় উপাচার্য বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সেই মূল্যবোধগুলোকে আরও দৃঢ়ভাবে ধারণ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

উপাচার্য বলেন, আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবার ইবাদত কবুল করেন, আমাদের জীবনকে কল্যাণময় করেন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান। সকলের ঈদ আনন্দময় ও নিরাপদ হোক।

এসময় আরও বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। নামাজের আগে আলোচনা পেশ চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের এবং সভাপতিত্ব করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণের সাথে চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুনের ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, এবং কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লীগণ।

ঈদের নামাজ শেষে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদের দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্যের বাসভবনে (ভিসি বাংলো) বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, তাঁর শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে চাকসু কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য উন্নতভোজের আয়োজন করা হয়। খাবার পরিবেশন কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com