1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাজার ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা- ২০২৬-এর উদ্বোধন বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নদের তীরে বটের ছায়ায় ৪’শতবর্ষী কায়েতপাড়া হাট মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সেনাবাহিনী প্রধান কর্তৃক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন দুর্যোগ পরিস্থিতি নিয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের খবর নিলেন জনাব তারেক রহমান আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ

‘সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা’ সংবাদ এর প্রতিবাদ

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা’ শীর্ষক প্রতিবেদনটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, প্রতিবেদনটিতে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। এ প্রেক্ষিতে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্নোক্ত প্রতিবাদটি প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হয়।

বর্তমানে সচিবালয়ে ১২টি ভবন রয়েছে, যা ১৯৩৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে নির্মিত। মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি এবং কর্মকর্তাদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে পার্কিং সংকট ও অফিস স্পেসের ঘাটতি নিরসনের লক্ষ্যে নতুন মাস্টারপ্লানের আওতায় বাংলাদেশ সচিবালয়ের আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯৩৯ সালে নির্মিত ৮৭ বছরের পুরাতন ভূমিকম্প ঝুঁকিপুর্ণ ১নং ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ভবনটি রিকটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। প্রস্তাবিত এ ভবনটি নির্মিত হলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ সংকট নিরসন হবে।

প্রকল্প ব্যয় সম্পর্কে সঠিক তথ্য হলো, প্রস্তাবিত ২১ তলা ভবনের সঙ্গে ৪টি বেইজমেন্ট ও একটি ভূগর্ভস্থ জলাধার থাকবে। বেইজমেন্ট, ভ্যাট, আয়কর ও লভ্যাংশ বাদে নির্মাণ ব্যয় প্রতি বর্গফুটে ৩,৫০০.৮৬ টাকা যেখানে বেইজমেন্ট অংশের জন্যই নির্মাণ ব্যয় হবে প্রতি বর্গফুটে ৭৫৯.৬৫ টাকা। প্রকাশিত প্রতিবেদনে নির্মাণ খরচ বর্গমিটারে দেখানো হয়েছে। ভবনটি একটি সুউচ্চ স্থাপনা, যেখানে প্রতিটি তলার উচ্চতা ১৩.৫ ফুট নির্ধারিত। এতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, সোলার প্যানেল, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, তাপ নিরোধক লো-ই গ্লাস, রেইনওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, আধুনিক ফ্যাসাদ লাইটিং, গাড়ি পার্কিং, প্রতিটি তলায় সুপেয় পানির ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংযোজিত রয়েছে। সার্বিক বিবেচনায় ভবনটির ব্যয় যৌক্তিক রয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিকট প্রতীয়মান হয়।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ভবিষ্যতে এ ধরনের অসম্পূর্ণ তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com