1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩০২ বার ভিউ

বিশেষ সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাস বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচজন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার সকাল ১০টার পরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসটিকে চাপা দিলে মাইক্রোবাসের সম্মুুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও চারজন নারী নিহত হন ও তিনজন আহত হন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনটি মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া ডোমরাকান্দি নামক স্থানে আসলে ঢাকা থেকে টেকেরহাটগামী একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসের ড্রাইভার ও চারজন নারীসহ পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকার পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com