1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৬৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
নওগাঁর পোরশা সীমান্তে ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে স্থানীয় মিলমারি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আল-আমিন (৩৮)। তিনি পোরশা উপজেলার নীতপুর গ্রামের কলনীপাড়ায় বসবাস করতেন। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক।

এ ঘটনায় বিজিবি-১৬ ব্যাটলিয়নের পক্ষ থেকে বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নে একটি চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে ৭-৮ জনের একটি দল উপজেলার নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মধ্য গরু আনতে গিয়েছিল। গরু নিয়ে আজ মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা পালিয়ে নীতপুর সীমান্ত দিয়ে বাংলাদশের অভ্যন্তরে আসার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আল-আমিন।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নে ইতিমধ্যে একটি পত্র পাঠানো হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com