1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ দিলেন ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন’ ন্যাশনাল এডিটরস কাউন্সিলে’র নেতারা বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে // অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার, দেশীয় শিল্পের বিকাশ, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণসহ ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিনিয়ন্ত্রণকরণ: সবার জন্য উন্নয়ন’।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ১৩ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অঙ্কে বাজেটের আকার বাড়ছে ১ হাজার ৪৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন
বাজেটের আকার ও আয়-ব্যয়

প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের চুড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ৩ দশমিক ৬ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে ঘাটতি ছিল ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এটি ছিল জিডিপি’র ৩ দশমিক ৬ শতাংশ।

বাজেটে জিডিপি‘র প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির গড় হার ৭ দশমিক ৫ শতাংশ। বাজেটের প্রতিবাদ্য হচ্ছে, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ কোটি টাকা।

বাজেটের আয় যেভাবে আসবে

বাজেটে রাজস্ব প্রাপ্তি কর থেকে আয় ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত করের মাধ্যমে আয় ধরা হয়েছে ২৫ হাজার হাজার কোটি টাকা। কর বহির্ভূত রাজস্ব থেকে আয় আসবে ৬৬ হাজার কোটি টাকা।

বাজেটের ঘাটতি যেভাবে পূরণ করা হবে

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মোকাবিলায় অর্থায়নের উৎস হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং অনুদান। বাজেট ঘাটতি পূরণে আগামী বাজেটে ঘাটতি মোকাবিলায় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অনন্য খাত থেকে নেওয়া হবে ১৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com