1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম

গ্রামীণ ব্যাংক নিয়ে পুনরায় তদন্ত শুরু করেছে দুদক

  • আপডেটের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৯১ বার ভিউ

বিশেষ সংবাদ:
অর্থ আত্মসাৎ ও শ্রম আইন লঙ্ঘন মামলায় মাসে এক দুইবার আদালতে হাজির হতে হচ্ছে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। নথি অনুযায়ী, গ্রামীণ কল্যাণকে ৩৯২ কোটি টাকা উপহার দেয় গ্রামীণ ব্যাংক। এই উপহারের টাকা আবার ঋণ হিসেবে গ্রহণ করেছেন ড. ইউনূস। যা নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।

নথি পর্যালোচনা করে দেখা যায়, গ্রামীণ প্যাকেজেস নামের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে ড. ইউনুসের। আর এই প্রতিষ্ঠানকে কাজ দিতে গিয়ে নানা অনিয়মের আশ্রয় নেয়া সব পক্ষই। খোদ গ্রামীণ ব্যাংকের ক্রয় নীতিমালায় ২ লাখ টাকার বেশি কেনাকাটায় দরপত্রের বিধান থাকলেও তার ধারধারেনি গ্রামীণ ব্যাংক। দরপত্র ছাড়াই দেদারসে করেছে কেনাকাটা। এমনকি মানা হয়নি সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালাও।

শুধু তাই নয়, নিজের ভাই মুহাম্মদ ইব্রাহিমকে বানিয়েছেন গ্রামীণ ব্যাংকের নির্বাহী পরিচালক। সেখানেও মানা হয়নি নিয়ম। গ্রামীণের এতসব নিয়ম-নীতির লঙ্ঘন নিয়ে বড় পরিসরে দুদকের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন, সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, গ্রামীণ ব্যাংককে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন নোবেল জয়ী ড. ইউনূস। এটি ভয়ংকর ব্যাপার।

গ্রামীণ ব্যাংকে এসব অনিয়ম নিয়ে নরওয়ের দাতব্য প্রতিষ্ঠান-নোরাড এরই মধ্যে সতর্ক করেছে গ্রামীণ ব্যাংককে। তবে প্রতিষ্ঠানটির সুনামের কথা চিন্তা করে তা প্রকাশ না করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দুদক আইনজীবী বলেন, অনুসন্ধান চলছে। তবে কোন বিষয়ে চলছে সেটা বলতে পারছি না। এই বিষয়টি সেই অনুসন্ধানে আসছে কিনা তাও আমি বলতে পারছি না। যদি না এসে থাকে তবে অবশ্যই আনতে হবে, নয়তো আলাদা করে এ বিষয়ে অনুসন্ধান প্রয়োজন। তবে গ্রামীণ ব্যাংক নিয়ে অনুসন্ধানের বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com