1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী যোগদান করেছেন ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা রূপগঞ্জে ১হাজার ১শ ৭ বোতল ইএসকাফ সিরাপসহ আটক ১, ট্রাক সিএনজি জব্দ রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সরকারি ও বেসরকারি খাতের কার্যকর সমন্বয় ও এন্টারপ্রেনারশিপ ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে – ডা. জাহেদ উর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে

ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা

  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গাপুর-শংকরপুর এলাকায় অবস্থিত আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা তিন দশক ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে|

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি এতিম শিশুদের আশ্রয়স্থল ধ্বংশের জন্য মাঠে নেমেছে একটি কূচক্রি মহল| মাদ্রাসাটির মহাতামিম হাফেজ আবুল হোসেন জানানা, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ এখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে|

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে মাত্র আট শতক জমির ওপর একটি টিনশেড ঘরে এতিমখানাটির কার্যক্রম শুরু হয়| বর্তমানে প্রতিষ্ঠানটির নিজ¯^ ৫৩ শতক জমি রয়েছে| সেখানে তিনটি পাকা ভবন নির্মাণ করা হয়েছে| বর্তমানে এতিমখানায় নিয়মিত ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী অবস্থান করে|

এতিমখানার মহাতামিম হাফেজ মো. আবুল হোসেন বলেন, বর্তমান বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি এবং তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম হাচান উদ্দিন মাস্টারের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল| এ কারণে গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুদান পায়নি| বর্তমানে সরকারি ক্যাপিটেশন অনুদান শিক্ষার্থীদের মাসিক ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়| ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এতিমখানার কার্যক্রম পরিচালিত হচ্ছে|

ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে হাফেজ মো. আবুল হোসেন বলেন, তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে|

স্থানীয় বাসিন্দারা বলেন, এতিমখানাটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার এতিম, অসহায় ও দরিদ্র শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে উঠেছে| যেসব শিশু পিতামাতা হারিয়েছে বা পারিবারিক কারণে অবহেলিত, তাদের লালন-পালন ও শিক্ষার দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি| তারা প্রতিষ্ঠানটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com