1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ অর্থনীতি ও সুরক্ষিত বাংলাদেশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা চবি উপাচার্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে সেমিনারে অংশগ্রহণ বেলকুচিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি,কবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম ১২ জুলাই ২০২৬, রবিবার

চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ত্রান কার্যক্রম তদারকি ও সমন্বয় এর অংশ হিসেবে রবিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্রগ্রামের বন্যা কবলিত সিএন্ডবি টেকবাজারপোল পরিদর্শন করেন এবং সেখানকার বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম, সদস্য জাফর আহমদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এরপর তিনি নগরীর ১১নং ওয়ার্ড কালীমন্দির এলাকার জেলাপাড়ায় ত্রান বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং নগরীর ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল ও বারনীঘাট খাল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে চট্রগ্রাম পৌঁছে মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রাম বিভাগ ও জেলার সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন। চট্রগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ওই জরুরি সভা শেষ করে তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদে উপস্থিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেন। এরপর নগরীর ব্র্যাক প্রাক প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত হওয়া বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন।

রবিবার দুপুরে মাননীয় প্রতিমন্ত্রী রাঙামাটির বন্যা কবলিত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য ১০ জুলাই সরকারের এক প্রজ্ঞাপনে চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় ও নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com