1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ। এবার অবশ্য কমেছে হারের ব্যবধান। সিলেটে ৩২৮ রানে হারা টাইগাররা সিলেটে হেরেছে ১৯২ রানে। এ হারে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশই হলো স্বাগতিকরা।

আজ বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রামে টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশ দরকার ছিল ২৪৩ রান, আর শ্রীলঙ্কার মাত্র ৩ উইকেট। সকালের সেশনে খেলা দেড় ঘণ্টাও স্থায়ী হয়নি। এরমধ্যেই উইকেট তিনটি তুলে নেন লঙ্কান বোলাররা। সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন মেহেদী হাসান মিরাজ। ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ব্যাটার হিসেবে আজ আউট হন পেসার খালেদ আহমেদ। ২ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি। এর আগে, ৬ রান করা হাসান মাহমুদকেও ফেরান তিনি। পঞ্চম দিনে প্রথম শিকার হন তাইজুল ইসলাম, ১৪ রানে তিনি উইকেট দেন কামিন্দু মেন্ডিস। সঙ্গী হিসেবে কাউকে লম্বা সময় না পাওয়াতেই সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয় মিরাজকে। শেষ ব্যাটার হিসেবে অপরাজিত থেকে যান তিনি।

এর আগে, শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষ হতেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মুমিনুল হক বাদে ওপরের সারির কেউই খেলতে পারেননি দায়িত্ব নিয়ে। যেমনটি হয়নি প্রথম ইনিংসেও। শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে মাত্র ১৭৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করলে পাহাড়সম লক্ষ্যের মুখে পড়ে নাজমুল হোসেন শান্তর দল, যা পেরোনো সম্ভব হয়নি বাংলাদেশের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com