1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ অর্থনীতি ও সুরক্ষিত বাংলাদেশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা চবি উপাচার্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে সেমিনারে অংশগ্রহণ বেলকুচিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন, ০২ (দুই) জন আসামি গ্রেপ্তার এবং চুরি হওয়া প্রায় ১০ (দশ) ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার ভিউ

প্রেস রিলিজ:

গত ২০/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৫:৪৫ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:৫৫ ঘটিকার মধ্যে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি, কে-ব্লকে জনৈকা উর্মিলা আক্তার (প্রকাশ উর্মি)-এর বাসায় সংঘটিত একটি চুরির ঘটনায় ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ সর্বমোট প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪,০০০ টাকা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আকবরশাহ থানায় মামলা নং-২৬, তারিখ-২৪/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৪৫৪/৩৮০/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর সিএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আকবরশাহ থানা পুলিশের একাধিক চৌকস আভিযানিক টিম ঘটনাটির রহস্য উদ্ঘাটনে নিবিড় তদন্ত শুরু করে। তদন্তকালে আভিযানিক টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পাহাড়তলী থানাধীন নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত আসামী ১। মাহে আলম প্রঃ শাহ আলম প্রঃ বেলাল(৩০), পিতা-নুরুজ্জামান মাঝি, মাতা-জোলেখা বেগম, সাং-জাহানপুর, মেঝেদ মাঝির বাড়ী/হাশেম মাঝির বাড়ী, থানা-শশীভূষন, জেলা-ভোলা, বর্তমান-কামাল(শ্বশুর), মাঝির বাড়ী/কালু মাঝির বাড়ী, লেজপাতা চর পাতা, থানা-দৌলতখান, জেলা-ভোলা, বর্তমান-১-নেছারিয়া মাদ্রাসা গলি, আফসার সাহেবের বাড়ীর পাশে, লিয়াকতের বাসা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ২| মোঃ মনির হোসেন(২৮), পিতা-মৃত ˆসয়দ মহাজন, মাতা-সুফিয়া খাতুন, সাং-চর ফকিরা, ০৫নং ওয়ার্ড, ˆসয়দ মহাজন বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-সরাইপাড়া, মসজিদ সংলগ্ন রাশেদের কলোনী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম’দ্বয় গ্রেপ্তার করেন। গ্রেফতার পরবর্তী আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে ও তথ্য এবং সনাক্ত মতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল এবং ২টি আংটিসহ প্রায় ১০ (দশ) ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ যে, আসামী মাহে আলম প্রঃ শাহ আলম প্রঃ বেলাল(৩০) এর বিরুদ্ধে চুরি ও মাদক আইনে মোট ১২ টি মামলা আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com