বিশেষ প্রতিবেদন :
চকবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নূর হোসেন মামুন এর নেতৃত্বে, এসআই (নিঃ)/ মোঃ গিয়াস উদ্দিন, এসআই(নিঃ)/সাইফ উদ্দিন মোঃ শাওন, এসআই(নিঃ)/মোঃ মনোয়ার হোসাইন, এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান সৈকত, সঙ্গীয় কং/৪৫৬৬ মোঃ আবু সুফিয়ান সহ ০৪/০৮/২০২৬ ইং ০০.৩৫ ঘটিকার সময় চকবাজার থানাধীন চাঁন মিয়া মুন্সী লেইন শেখ আহম্মদ মেম্বারের বাড়ী, ২য় তলার বাসায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা সহ মোঃ ইউনুচ প্রকাশ হাত কাটা ইউনুচ কে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।