1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ফ্যাসিস্ট সরকারের দোসরেরা জুলাই দিবস মানে না, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শ্রদ্ধাঞ্জলি ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম মাতারবাড়িতে অবস্থিত ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন বুনছেন রাজিব হোসেন জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ডিএমপি, ঢাকা ডিবির একটি আভিযানিক টিম ইং ০৮-০৮-২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানাধীন ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা হতে সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেন। আসামি জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক হিসেবে দাবি করে। বার্মিজ নাগরিকত্ব দেখিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী এবং বড় সাজ্জাদের অধীনে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। এ সংক্রান্তে বিস্তারিত তথ্য উদঘাটনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক ০৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে।

উল্লেখ্য, বর্ণিত সন্ত্রাসী গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত মর্মে তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ইতিপূর্বে চট্টগ্রাম মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com