1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ফ্যাসিস্ট সরকারের দোসরেরা জুলাই দিবস মানে না, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শ্রদ্ধাঞ্জলি ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম মাতারবাড়িতে অবস্থিত ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন বুনছেন রাজিব হোসেন জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট সরকারের দোসরেরা জুলাই দিবস মানে না, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি

  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি, এতে তীব্র ক্ষোভ। গত ১৬ ই জুলাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়নি। পালিত না হওয়ায় তীব্র ক্ষোভ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারাদেশে জুলাই শহিদ দিবস পালনের উদ্যোগ নেওয়া হলেও দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি পালিত না হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনে প্রাণ দেওয়া শহিদদের স্মরণে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নানা কর্মসূচি পালিত হলেও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি যথাযথভাবে পালন করা হয়নি। এ ঘটনাকে জুলাইয়ের শহিদদের প্রতি অবহেলা এবং তাদের আত্মত্যাগকে অস্বীকার করার মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।

সমালোচকদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহাকরী প্রধান প্রকৌশলী মোহাসীনুল হক ফিরোজ। একটি মহল এখনো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহিদদের স্বীকৃতি মেনে নিতে পারেনি। ফলে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবস পালনে এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই শহিদদের স্মরণে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ন্যূনতম কর্মসূচিও না থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে। এ দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বঙ্গবন্ধু প্রকৌশলী বিউবো শাখার নির্বাহী সদস্য আর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কেন্দ্র কমিটির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাসীনুল হক ফিরোজ। তারা ইচ্ছাকৃত ভাবে জুলাই শহিদ দিবস পালন করেননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও দিবসটি পালন না করার কারণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জুলাই শহিদদের মর্যাদা ও স্মৃতি রক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

জুলাইয়ের শহিদদের স্মৃতি কোনো রাজনৈতিক পক্ষের বিষয় নয়—এটি গণআন্দোলনে প্রাণ দেওয়া মানুষের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার প্রশ্ন। তাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি পালন না হওয়ার অভিযোগের সুষ্ঠু ব্যাখ্যা এবং প্রয়োজনীয় জবাবদিহি দাবি উঠেছে। এ বিষয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা বললে তিনি জানান, মসজিদে মিলাদ মাহফিল করা হয়েছে।

তারিখ: ০৯.০৮.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com