1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সচেতনামুলক সভা অনুষ্ঠিত পলিকাপুর গ্রামে জমি জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা আহত ১, থানায় অভিযোগ অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত পাইকগাছায় মোছাঃমারিয়া আক্তার মুন্নি’গোল্ডেন এ+’: লক্ষ্য এবার ডাক্তার হওয়ার বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—’বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি ডবলমুরিং থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

পলিকাপুর গ্রামে জমি জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা আহত ১, থানায় অভিযোগ

  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি )

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হামলা,মারপিট ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ৯ জনের নামে লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ আনোয়ার হোসেন (৫৭), পিতা- মৃত আফতার উদ্দিন, সাং- পলিকাপুর, ডাকঘর- মোস্তফাপুর, উপজেলা-পার্বতীপুর। তার মেয়ে জামাই মোঃ মিফতাহুল ইসলাম গত ০১/০২/২০২৫ ইং তারিখে ৩৯০ নং কবলা দলিল মূলে পলিকাপুর মৌজার ২৫ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির খতিয়ান নং এসএ-৪২, দাগ নং আরএস ৫০৭, এসএ ২৫৩।
বাদীর অভিযোগ, গত ২৮ জুলাই ইং তারিখ সকাল অনুমানিক ১২.৩০ ঘটিকার সময় জমিতে ধান রোপণের জন্য চাষাবাদের প্রস্তুতি নিতে গেলে প্রতিপক্ষের ৯ জন দেশীয় লাঠি-সোটা নিয়ে বাদীর উপর হামলা চালায়। আসামীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে বাদীকে গালিগালাজ ও মারপিট করে। এসময় ১নং আসামী আবু সাঈদ সোহেলের হাতে থাকা রড দিয়ে আঘাত করলে বাদী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পকেট থেকে নগদ ৩,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।বাদী আরও অভিযোগ করেন, আসামীরা তাকে ও তার পরিবারকে জমিতে গেলে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গুরুতর আহত অবস্থায় বাদীকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগেও একই জমি নিয়ে বিরোধের জেরে পার্বতীপুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাদী মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা ও আমাদের নিরাপত্তা চাই।এজাহারের বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ: ১২.০৮.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com