1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা যৌথ বাহিনীর অভিযানে, রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার রূপগঞ্জে যৌথ বাহিনী এর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবককে পুলিশে দিল স্থানীয়রা সালিশে ডেকে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ সরকারি সফরে নৌবাহিনী প্রধানের সৌদি আরব গমন বাংলাদেশ উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার-৪ শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: মাহ্দী আমিন

ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ

  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রতিপক্ষ মোঃ মশিউর হোসেন মটার গংরা মোঃ দিলদার হোসেনের বাড়িতে ঢুকে লুটপাট ও মারপিট। ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির মৃতঃ মজর হোসেনের পুত্র মোঃ দিলদার হোসেন এর গত ০৪-০৯-২০২৬ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের মোঃ মশিউর হোসেন মটার, আবুল কালাম আজাদ বাচ্চু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ গুডম্যান গংরা প্রতিহিংসার বশিভূত হয়ে ও পূর্বের শত্রুতায় জের ধরে গত ১৫-০৮-২০২৬ ইং তারিখে রাত্রী ২ ঘটিকার সময় মোঃ দিলদার হোসেনের নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
প্রতিপক্ষরা জোর পূর্বক বাড়ীতে ঢুকে দিলদার হোসেনকে মারপিট করতে থাকে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য ব্যক্তিরা ঐ সময় বাড়ীতে থাকা একটি টলি গাড়ী, যার মূল্য ৩ লক্ষ টাকা, একটি বাইসাইকেল ৫ হাজার টাকা এই নিয়ে ৩ লক্ষ ৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া যাওয়ার সময় তার স্ত্রী অনিকা পারভীনকে ঘর থেকে জোর পূর্বক টেনে হেচড়ে বের করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তার শ্লীলতাাহানি ঘটান। তার স্ত্রীর কানে থানা ৬ আনা ওজনের স্বর্ণের দুল, হাতের বালা, যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা, বাড়ীতে রাখা বালু বিক্রয়ের ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।
উল্লেখ্য ব্যক্তিদের ভয়ে মোঃ দিলদার হোসেন তার নিজ বসতবাড়ীতে বসবাস করতে পারছে না। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। প্রতিপক্ষরা মোঃ দিলদার হোসেন এর কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকার চাঁদার দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে তারা বাড়ীতে এসে হামলা করে ও বাড়ীর আসবাবপত্র, স্বর্ণ, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় মোঃ দিলদার হোসেন ফুলবাড়ী থানায় ৫ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কুলে উঠতে পারছেনা মোঃ দিলদার হোসেন। এই বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার ফুলবাড়ী থানার এসআই ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন। এই দিকে বাদী মোঃ দিলদার হোসেনকে প্রতিপক্ষরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন।

তারিখ: ০৫.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com