1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
শেখর কৃষকের মালচিং পদ্ধতিতে সবজি চাষ এবং তার সফলতার গল্পটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন এবং সেনানীড় উদ্বোধন রূপগঞ্জে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে ২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন, ব্যয় ২ কোটি ৯২ লাখ টাকা রূপগঞ্জে শিশু ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন সাজা রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১৯ জনকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার -২ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রূপগঞ্জে শিশু ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন সাজা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

রূপগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন বলে জানান এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুরেয জেলার নেছারাবাদের বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন।

ভুক্তভোগী শিশু রিফাতও একই এলাকায় তার পরিবারের সঙ্গে থাকতেন। রিফাতের গ্রামের বাড়িও একই গ্রামে।

অভিযুক্ত মাসুম ভুক্তভোগীর সম্পর্কে চাচা বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মানিক মিয়া।

মামলার নথিসূত্রে জানা যায়, রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইনজীবী মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম বিল্লাহ। সে ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকাও দাবি করেন। মুক্তিপণের টাকা না দেওয়াতে শ্বাসরোধে শিশুটিকে হত্যার অভিযোগ বিচারে প্রমাণিত হয়েছে।

ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুরের থানায় আত্মসমর্পন করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com