1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রধানমন্ত্রীর উদ্যোগে চোখে অস্ত্রোপচার হলো তিন বছরের শিশু আবু বক্করের কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে বিএনপির বিবৃতি রূপগঞ্জে থেমে থাকা ২ বাসে আগুন ঃ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিঃ ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে রূপগঞ্জে শীতের কাপড়ের ব্যবসা জমজমাট ঃ শুধু মঙ্গলবারেই খুচরা পাইকারি বিক্রি কোটি টাকার উপরে বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ইউনিয়নবাসী কি সতীনের সন্তান? সন্ধ্যা হলেই চলে মশার তান্ডব, রূপগঞ্জে মশার জ্বালায় অতিষ্ট মানুষ, ওষুধ ছিটানোর নেই কোন ব্যবস্থা রূপগঞ্জে হ্যান্ডকাফসহ ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তথ্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং। তাদের মধ্যে নূন্যতম অনুশোচনা নেই।

এ ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকার কাউকে ছাড় দেবে না বলে জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আমরা ভিডিও দেখেছি। যারা হামলা করেছেন, তারাও নিজেরা ভিডিও করে এটা প্রকাশ করেছেন। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ওই দেশে যা যা নেওয়া, এটার প্রসেস শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেবো না।এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কী বস্তু? আওয়ামী লীগ কারা করেন? আওয়ামী লীগ কী? তারা আমাদের সামনে আবার হাজির করছেন। আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। ইট ইজ আ মাফিয়া গ্যাং।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না-বাঁধনের ওপর হামলার ঘটনা সেই প্রশ্ন আবারও সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বাঁধনের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, ইয়েস, আই অ্যাম। একইভাবে আমরা অনেকেই সেরকম আছি, আমরা হামলার শিকার হতে পারি। বাট উই ডোন্ট কেয়ার। একেবারেই না।

দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও করেছে, এটা অব্যাহত আছে। আমরা প্রস্তুত আছি, আপনারা একই কাজ করতে পারেন। এবং এটা কারও ওপরে যদি হয়, আমরা ছাড়ব না, নিশ্চিত ছাড়ব না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com