1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার মাহ্দী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির বৈঠক: আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো রূপগঞ্জে আবাসিক কোয়ার্টারে বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩টি বড় উন্নয়ন প্রকল্প চূড়ান্ত

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(প্রতিবেদক এম এ হান্নান)

​খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়াতে তিনটি বড় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের এই প্রকল্পগুলোতে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক গবেষণাগার নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

​আজ ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালযের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম সভায় প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।

​প্রকল্প ও চলমান কাজের মূল দিকসমূহ:

​৩টি প্রধান প্রকল্প: বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান ও সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) এবং কেন্দ্রীয় গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

​অগ্রাধিকার: নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতকরণ, আবাসিক হল নির্মাণ ও সম্প্রসারণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ তৈরি এবং মানসম্মত গবেষণার পরিবেশ গড়ে তোলা।

​গবেষণা ও উদ্ভাবন: কেন্দ্রীয় গবেষণাগারে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংযোজন ও ন্যানোপ্রযুক্তির মতো ক্ষেত্রে মৌলিক গবেষণার পরিকল্পনা। এছাড়া ফ্যাবল্যাব প্রতিষ্ঠা, ইনোভেশন হাব ও আরআইসি-আইসিটি বাস্তবায়নের কাজ চলছে।

​অবকাঠামো ও ডিজিটাল উন্নয়ন: খেলার মাঠ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, গ্রন্থাগার আধুনিকায়ন ও ডিজিটাল অবকাঠামো জোরদারকরণ।

​উপাচার্য জানান, ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অনেক কাজ দৃশ্যমান হবে। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের জন্য আবাসন, ফিল্ড ল্যাবরেটরি তৈরি ও বধ্যভূমি স্মৃতি জাদুঘর চালুকরণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com