1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার মাহ্দী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির বৈঠক: আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো রূপগঞ্জে আবাসিক কোয়ার্টারে বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে ফুলবাড়ী নতুন সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পার্বতীপুর তদারকে গাফিলাতির কারণে ঠিকাদার সুযোগ পেয়েছে এবং সেই সাথে মিলেমিশে হরিলুটের অভিযোগ উঠেছে।
দেশের উত্তরাঞ্চলে এবং বাংলাদেশের একমাত্র বড়পুকুরিয়া কয়লাখনি। এই কয়লাখনিটি হওয়ার পর উত্তর-পূর্ব এবং দক্ষিণ দিকে পার্বতীপুর এলজিইডি কর্তৃক নির্মানকৃত রাস্তাটি গত ১০ বছর আগে কয়লা উত্তোলন করার কারণে তলিয়ে যায়। এর ফলে হামিদপুর ইউনিয়নের প্রায় ৫০ টি গ্রামের লোক বিপদে পড়ে। স্থানীয় গ্রামবাসীদের আন্দোলনের পর বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃকপক্ষ দক্ষিণ দিক বৈগ্রাম থেকে বৈদ্যনাথপুর উত্তর পর্যন্ত ৮০০ মিটার রাস্তা তাদের পরিত্যক্ত পাথর দিয়ে নতুন রাস্তা তৈরি করে দেয়।
রাস্তাটি করার পর ৫০ টি গ্রামের সাধারণ মানুষ ঐ রাস্তা দিয়ে চলাচল করতে পারতো না। ফলে ভোগান্তিতে পরতে হয় সাধারণ মানুষদেরকে। পরবর্তিতে ১ যুগ পর এই ৮০০ মিটার রাস্তা পূর্ণ নির্মাণের জন্য পার্বতীপুর এলজিইডি কর্তৃক টেন্ডার আহ্বান করেন। টেন্ডার করার পর কাজটি পান গাইবান্ধা জেলার মের্সাস নজল ট্রেডার্স । প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা শুরু হয়। কিন্তু ঠিকাদার নিম্ন মানের ইট দিয়ে কাজ শুরু করে, এতে স্থানীয় জনগণ বাঁধা দেন। জনগণের দাবি সিডিউল মোতাবেক রাস্তার কাজটি নির্মাণ করতে হবে। ঠিকাদার জনগণের বাঁধার মুখে কাজ বন্ধ করে দেন। পরবর্তিতে অদৃশ্য শক্তি ব্যবহার করে ঠিকাদার পুণরায় আবার কাজ শুরু করেন।
এ বিষয়ে পাবর্তীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর মোঃ মানিক মিয়ার সাথে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে স্থানীয় মোঃ সাগির ইসলাম, মোঃ সোলায়মানসহ স্থানীয় শতাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, উপজেলা প্রকৌশলীর যোগ সাজশে ৮০০ মিটার রাস্তার কাজ নিম্ন মানের করা হচ্ছে । বিষয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সাধারণ জনগণ বিষয়টি এলজিইডি প্রধান প্রকৌশলী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তারিখ: ১০.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com