বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)
কর্মমুখী শিক্ষায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের কারিগরি শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ট্রেডের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ খুলনা দৌলতপুরে অবস্থিত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আগত হাজারো শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেন। সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। কারিগরি ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এসব শিক্ষার্থীদের মূল লক্ষ্য।