বিশেষ সংবাদ :
(মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: এম এ হান্নান)
বাগেরহাটের মোংলা উপজেলার বহুমুখী কওমি মাদ্রাসার তরুণ আরবি শিক্ষক মুফতী নুর উল্লাহ নুরানীর ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেনইন্না-–—-রাজিউন)জানাজার নামাজ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করেন খুলনা অঞ্চলের বিশিষ্ট পীর, অধ্যক্ষ হাফেজ মাওলানা আঃ আউয়াল। উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা ইসলামি আন্দোলন সাবেক এমপি প্রার্থী মাওঃ ওমর ফারুক ইমাম মাওঃ তৈয়বুর রহমান মাওঃ ইউসুফ ইকবাল ইমাম মাওলানা রেজাউল করিম বহুমূখী মাদ্রাসার সভাপতি ডাঃ লুৎফর রহমান বাবুল মাওঃ আবুবকর , অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন সহ অনেক আলেম গন মোংলা পৌরসভার বাজার ব্যবসায়ী গন হাজার মানুষ ।
মরহুমের জানাজায় স্থানীয় বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মুজাহিদ দ্বীনি ভাই এবং দূর-দূরান্ত থেকে আগত হাজার ও ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে দোয়া করা হয়।