1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার ভিউ

বিশেষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (২৭ এপ্রিল) জেনার স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ।

বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে মুভ করেছিলেন বলে জানা গেছে।

বাফেলো পুলিশে মুখপাত্র মাইকেল জে ডিজর্জ বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার পর পর জেনার স্ট্রিটের ১০০ ব্লকে গুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের সোয়াত টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনা জড়িত কে বা তারা তাদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। এখনও কাউকে ধরতেও পারেনি।

মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে পাশাপাশি প্রবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে রোববার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে গণজামায়েতে কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে।

জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো, ইউএসএ ইনকের দায়িত্বশীল, বিশিষ্ট কমিউনিটি সংগঠক মোস্তাফিজুর রহমান মুরাদ জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনার খবরে তারা স্তব্ধ হয়ে গেছেন। বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। নির্মম ঘটনার প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাই মিলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com