1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতিকে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন “মা ইলিশ সংরক্ষণ-২০২৬” উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান অব্যাহত বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি বিএনপি পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে

রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর সড়কের নির্মাণাধীন ভবনের গৃহকর্মী রাবেয়া খাতুনের (৪০) হত্যা মামলার প্রধান আসামী সারোয়ার জাহান সাগরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১অক্টোবর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। গৃহকর্মী রাবেয়া খাতুনের বাড়ি ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকায়। তিনি রূপগঞ্জের নাওড়া গ্রামে দীর্ঘদিন ধরে স্বপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ৪অক্টোবর গৃহকর্মী রাবেয়া খাতুন কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। পরে তার মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। গত ৫অক্টোবর পুলিশ জলসিঁড়ি আবাসনের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর রোডের ঝোপের ভিতর থেকে রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় রাবেয়া খাতুনের ছেলে শাহীন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গৃহকর্মী রাবেয়া খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com