1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

গতকাল ফেনী জেলায় কালবৈশাখীর হানা, বিভিন্ন স্থানে বজ্রপাত ও শিলা বৃষ্টি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৭৬ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :
গতকাল ফেনী জেলার উপর দিয়ে দুপুর ১ টা থেকে ২ টা নাগাদ কালবৈশাখীর ঝড় বয়ে গেছে। এ সময় বজ্র সহ শিলা বৃষ্টি পরিলক্ষিত হয়।ব্যাপক বৃষ্টির কারণে শহরের রাস্তা গুলো হাটু পানিতে তলিয়ে যায়।শহরেরেএস এসকে রোড, ট্রাঙ্ক রোড , কলেজ রোড ও একাডেমী রোড সহ প্রায় সকল রাস্তা পানিতে তলিয়ে যায় । এ সময় পৌরসভার কর্মীরা ড্রেন গুলো পরিস্কার করে দিলে পানি নামতে শুরু করে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর লালপোল এলাকায় একটি কড়ই গাছ রাস্তার উপর ভেঙে পড়ে। এতে রাস্তার একপাশে যানবাহন চলাচল বন্দ হয়ে যায়। এতে মহিপাল থেকে কসকা পযন্ত রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার, বিসিক মোড়, ছিলোনিয়া, হাফেজিয়া, টঙ্গির পাড়, সমিতির হাট সহ বিভিন্ন স্থানে কড়ই গাছের ঢাল ভেঙে যান চলাচলে ব্যাগাত ঘটায়।

জেলার বিভিন্ন স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে বিদ্যুতে তার, ডিস লাইনের তার, ইন্টারনেট লাইনের তার ছিড়ে গেছে। এতে জন সাধারণ এর ভোগান্তি চরমে।পল্লী বিদ্যুতের তথ্য মতে ফেনী জেলায় মোট ১১৭টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ৫৮টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে । এখনো ৩ লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচিন্ন অবস্থায় আছে।

তীব্র ঝড়ো হাওয়ায় আনেক স্থানের গাছ উপড়ে গেছে।গাছ ও গাছের ঢাল পড়ে গ্রামীন সড়ক যোগাযোগ ব্যাহত হচেছ । আবার অনেক স্থানে গাছের ঢাল ভেঙে গেছে। উপড়ে যাওয়া গাছ এবং গাছের ঢাল পড়ে মানুষের ঘর ও ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র ঝড়ো হাওয়ায় আনেকর ঘর বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান এর টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে।

শিলা বৃষ্টির কারণে গাছে থাকা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। সোনাগাজী উপজেলায় আবাদ করা তরমুজ ও ভাঙ্গীর প্রচুর ক্ষতি সাদন করেছে শিলা বৃষ্টি। শিলা বৃষ্টির কারনে আবাদ করা সবজি ও ফসলের অত্যধিক ক্ষতির আশংকা করা হচ্ছে। ঝড়ো হাওয়ায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার পাকা ধান নষ্ট হওয়ার আশংকা করা হচ্ছে।

শিলা বৃষ্টির কারনে ও গাছের নিচে পড়ে জনসাধারনের হতাহতের খবর পাওয়া গেছে। ফেনী সদর হাসপাতাল থেকে ২৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com