1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শ ও জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়: লায়ন হেলাল উদ্দীন রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল আসামি ও তার সহযোগীকে ভারত সীমান্ত থেকে গ্রেফতার করেছে সিআইডি সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার ​মোংলায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার- খাদ্যমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬( রবিবার)

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, কৃষকের স্বার্থ, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এফপিএমসি সভায় আমন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কোনো কৃষক এর চেয়ে বেশি পরিমাণ ধান সরকারের কাছে বিক্রি করতে চাইলে তা কেনার ব্যবস্থা করা হবে। লক্ষ্যমাত্রার অজুহাতে কোনো কৃষককে ধান ক্রয় না করে ফেরত দেওয়া যাবে না। কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে এলে তাঁর কাছ থেকে ধান কিনতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। অন্যদিকে,
চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
প্রেস ব্রিফিংয়ে খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এমপি, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহাবুব রহমান উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com